আজ রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান। পরিদর্শন কালে বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব রত পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এডভোকেট দীপেন দেওয়ান এমপি। এই সময় তিনি পূজামণ্ডপের সার্বিক খোঁজ খবর নেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সবাইকে নিরাপত্তা বজায় রাখতে হবে। তিনি বলেন বর্তমান সরকার দলমত,জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।তাই সরকারের এই মহৎ উদ্দেশ্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন আসন্ন পূজা উদযাপন ও ভবিষ্যতে পুজামন্ডপ গুলোকে আধুনিকায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।
রাঙামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপি।
-
মোঃ আবুল কালাম রাঙামাটি জেলা প্রতিনিধি: - আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- 9
জনপ্রিয় সংবাদ



















