বিজয়া দশমী উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (সাধনপুর-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
বুধবার (আজ) সকাল ১১টা থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কথা বলেন এবং পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল শক্তি। সকল ধর্মের মানুষ যেন শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পোরশায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ- মোস্তাফিজুর রহমান
-
মোঃ আরিফুল হক শাহিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















