শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বুধবার (২১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের বৈদ্যের বাজার হরিবাসর দুর্গামন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন শাড়ি পেয়ে নন্দিনী কর্মকার আনন্দ প্রকাশ করে বলেন, “পূজায় নতুন শাড়ি পেলাম, খুবই ভালো লাগছে। ভগবানের কৃপায় এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিতে দুর্গোৎসব পালন করতে পেরেছি।”
এ আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
কুড়িগ্রামে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ - আপডেট সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ



















