মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রামের নীলগ্রাম বিলে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। অভিযানে প্রাকৃতিক মৎস্য সম্পদ ধ্বংসকারী ৪৭টি (আনুমানিক মূল্য ২,৮২,০০০ টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল হিড়িমদিয়া মসজিদের সামনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভেড়ামারা থানার এসআই মোঃ রাশিদুল হাসান ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভেড়ামারা হিড়িমদিয়াতে ৪৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যূরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ



















