ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চোরাইকৃত ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মালামালসহ মোঃ শরীফ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি ডেল ল্যাটিটিউড ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৭টা ৪৫ মিনিটে বাকলিয়া থানাধীন তুলাতলি জাইল্লারচর এলাকার আবুর বাপের বিল্ডিং এলাকায় অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল। অভিযানে মোঃ শরীফকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার জান্নাতের মায়ের কলোনিতে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে তার হেফাজত থেকে একটি ডেল ল্যাটিটিউড ৫৪০০ আই৫ ল্যাপটপ, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা এবং একটি স্যামসাং মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা নং-৩৩, তারিখ ২৬ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোঃ শরীফের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে আরও পাঁচটি মামলা রয়েছে।

ঘটনায় সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

পীরগাছায় আলোচনায় ইউপি সদস্য পদপ্রার্থী আবু বক্কর

চট্টগ্রামে চোরাইকৃত ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬