ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক

নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে মাহমুদাবাদ এলাকায় অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পীরগাছায় আলোচনায় ইউপি সদস্য পদপ্রার্থী আবু বক্কর

নরসিংদীর রায়পুরায় ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক

আপডেট সময় : ০২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬