কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর ওপর মালবাহী ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। ভয়াবহ এ দুর্ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ট্রলির ওপর উঠে যায়। মুহূর্তেই সেতুর ওপর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় আহতদের পরিচয় ও তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি
কুড়িগ্রামে ধরলা সেতুতে ট্রলি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ গুরুতর আহত ৪
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ - আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















