ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে নিরাপদ পানি সরবরাহের পাইপলাইন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ৭০ লাখ টাকা ব্যায়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদ ভবনের ৭৫টি কক্ষ সহ আশপাশের বসতবাড়িতে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ ভবনের পাশে সাব-রেজিস্ট্রি অফিস-সংলগ্ন এলাকায় স্থাপিত ১৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাংক ও পাম্প রুম থেকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম চালু করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে উপজেলা পরিষদ সহ নির্ধারিত বাসাবাড়িতে সহজে নিরাপদ পানি পৌঁছে যাবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুজ্জামান, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব, ঠিকাদার চঞ্চল সাহাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

জনপ্রিয় সংবাদ

রামপালে হত্যার হুমকিতে নিরাপত্তার দাবীতে যুবদল নেতা মহিদুলের সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুরে নিরাপদ পানি সরবরাহের পাইপলাইন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬