ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি মোদের একটাই, জীবনের নিরাপত্তায় ফুটপাত চাই’কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে সহস্রাধিক মানুষের মানববন্ধন

‘দাবি মোদের একটাই, জীবনের নিরাপত্তায় ফুটপাত চাই’—এ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক। নির্মাণাধীন মহাসড়কে ফুটপাত রাখার দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সহস্রাধিক মানুষ মানববন্ধন করেছেন। তাঁদের দাবি, সড়কের উন্নয়ন হতে হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে; ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মিত হলে ঝুঁকির মুখে পড়বে শিক্ষার্থীসহ অসংখ্য পথচারীর জীবন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, আগে সড়কের পাশে ফুটপাত থাকলেও বর্তমানে তা বিলুপ্ত করা হয়েছে। এতে পথচারীদের নিরাপদে চলাচলের সুযোগ সংকুচিত হয়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে তাঁদের আশঙ্কা।
মহাসড়কের পাশে রয়েছে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ। ফুটপাত না থাকায় তাঁদের যানবাহনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন ও ছাত্রদল নেতা মো. লিমন হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, সড়ক নির্মাণের উদ্দেশ্য শুধু যানবাহনের চলাচল সহজ করা নয়, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন মহাসড়কে ফুটপাত না থাকলে শিশু-কিশোর ও সাধারণ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকবেন। তাই নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফুটপাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, উন্নয়নের নামে পথচারীদের নিরাপত্তা উপেক্ষা করা উচিত নয়। একটি পরিকল্পিত ও জনবান্ধব মহাসড়কে যানবাহনের পাশাপাশি পথচারীদের জন্যও নিরাপদ চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এ জন্য নির্মাণাধীন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাত অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীদের একটাই দাবি,‘দাবি মোদের একটাই, জীবনের নিরাপত্তায় ফুটপাত চাই।’ তাঁদের প্রত্যাশা, জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং মহাসড়ক নির্মাণে পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

জনপ্রিয় সংবাদ

শৈলকুপায় অনুমোদনহীন রাফি বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা, বেকারী বন্ধের নির্দেশ

দাবি মোদের একটাই, জীবনের নিরাপত্তায় ফুটপাত চাই’কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে সহস্রাধিক মানুষের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬