ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী প্রতিবাদ করাই মিথ্যা মামলা ও হুমকির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মাদকবিরোধী কার্যক্রমে প্রতিবাদ করায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সচেতন এলাকাবাসী।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সামাজিক ব্যক্তিত্ব ও যুব সমাজ একতা সংঘের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উক্ত ১৩ নং ওয়ার্ডের মাদক কারবারি শেফালি সরকার ও সেলিনা বেগম বাদি হয়ে পৃথক পৃথক ভাবে প্রায় ২৫ জনের নামে মামলা দায়ের করেছে। এই শেফালী সরকার ও তার স্বামী সোহাগ এবং সেলিনা বেগম ও তার মা ও স্বামী বাপ্পি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা,টাপেন্ডল ও গাঁজা বিক্রি করে আসছিল। এলাকাবাসী নিষেধ করলে মিথ্যা মামলার হয়রানি ও হুমকির মুখে পড়ছেন। তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসা সচেতন নাগরিকদের ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই কাম্য নই।

মানববন্ধনে বক্তব্য দেন রাশেদুল হক জাস্টিস, মো. দুলাল, রেয়াজুল ইসলাম, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হামিদ জামাল আশরাফি, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম এবং যুব সমাজ একতা সংঘের আহ্বায়ক শমসের উদ্দিন মিস্টারসহ আরও অনেকে।উপস্থাপনা করেন আতিয়ার রহমান।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, হুমকির শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানান।

মানববন্ধন থেকে ১৩ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

জনপ্রিয় সংবাদ

শৈলকুপায় অনুমোদনহীন রাফি বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা, বেকারী বন্ধের নির্দেশ

মাদকবিরোধী প্রতিবাদ করাই মিথ্যা মামলা ও হুমকির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬