গাইবান্ধা সদরের ১১নং গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দলীয় শীর্ষ নেতাদের ছবি অবমাননার অভিযোগ উঠেছে এখলাছুর রহমান পুটু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে ঢুকে এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
-
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধিঃ - আপডেট সময় : ০৬:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















