ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জ উপজেলায় ইসলামপুর ইউনিয়নে যুবকের অস্ত্র হাতে ট্রেনিংয়ের ভিডিও ভাইরাল

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে অস্ত্র হাতে এক যুবকের ট্রেনিং দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
​ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের পাশাপাশি মহড়া ও ট্রেনিং দিচ্ছেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
​এলাকাবাসীর দাবি, এ ধরনের অবৈধ অস্ত্র প্রদর্শন ও ট্রেনিং জননিরাপদার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
​এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা চলছে। ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় আদেশ কোম্পানীর চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কমলগঞ্জ উপজেলায় ইসলামপুর ইউনিয়নে যুবকের অস্ত্র হাতে ট্রেনিংয়ের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১০:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬