রামপালে যুবদল নেতা ও জুলাই যোদ্ধা মো. মহিদুল ইসলামকে মারপিট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নিরাপত্তা দাবী করে প্রেসক্লাব রামপাল এ এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা জুলাই যোদ্ধা মহিদুল ইসলাম জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ফ্যাসিষ্ট আনিচ মাঝি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাথে আতাত করে দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে। ডেভিড হান্টে অভিযানে আনিচ কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হলেও জামিনে বেরিয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। সাতপুকুরিয়া এলাকায় সে একটি বাহিনী গড়ে তুলেছে। প্রভাবশালী এক ব্যাক্তির ছত্রছায়ায় আনিচ মাঝি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইতিমধ্যে সন্ত্রাসী আনিচ জুলাই যোদ্ধা মহিদুলের উপর ২৫ অক্টোবর রাতে ও ২৬ অক্টোবর সকালে দুই দফা আক্রমণ করে। ওই সময় আহত মহিদুল কে হত্যার হুমকি দিয়ে মারপিট করে। তাকে ঠেকাতে গেলে ভ্যান চালক আব্দুল্লাহ, তার সাথে থাকা সোহেল ও জাকারিয়া আহত হয়। ওই সমায় আনিচ ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও একটি পানিতে ফেলে নষ্ট করে। মহিদুল জানান, যুবলীগ ক্যাডার আনিস মাঝি একজন পেশাদারি সন্ত্রাসী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি সন্ত্রাসী দল তাকে আশ্রয় দিচ্ছে। তিনি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাটের পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা দাবী করেছেন। উল্লেখ, বিগত ১৭ বছর রাজপথে থেকে ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সক্রিয় ভূমিকা পালন যুবদল নেতা ও জুলাই যোদ্ধা মহিদুল ইসলাম। গত বছর আওয়ামীলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্যেশ্যে দুটি পা ভেঙ্গে দেয়। বর্তমানে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে গত রাতে ফোর্স পাঠানো হয়েছিল। সন্ত্রাসী আনিচ যতবড় প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।#
মোঃ তারিকুল ইসলাম রামপাল, বাগেরহাট 


















