রাঙামাটি পার্বত্য জেলাদিন কাউখালী উপজেলার বিএনপি নেতা কর্মীদের মধ্যে হঠাৎ দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা। উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে কেন্দ্রীয় নির্দেশে জেলা বিএনপির দিক নির্দেশনা মোতাবেক উপজেলা বিএনপির আহ্বানে, ইউনিয়ন বিএনপির উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে ৩টি ইউনিয়নে একক প্রার্থী মনোনীত হয়েছেন। গত ১৭ অক্টোবর ৪ন; কলমপতি ইউনিয়নে ৪ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী ১/এম এ মনছুর ২/জাহাঙ্গীর হোসেন ৩/মহরম আলী ৪/প্রভাত মার্মার আবেদনের প্রেক্ষিতে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে জনাব জাহাঙ্গীর হোসেন দলীয় মনোনয়নের জন্য একক প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন।২২অক্টোবর ৩ন; ঘাগড়া ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে একক ভাবে জনাব আব্দুল মোতালেব দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন।২৩অক্টোব ১ন; বেতবুনিয়া মডেল ইউনিয়নে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে জনাব সৈয়দুল আলম মেম্বার তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। বিএনপি নেতা কর্মীদের আসা তৃণমূল নেতাকর্মীদের সমর্থনকে যথাযথ মূল্যায়ন করে স্ব স্ব ইউনিটের নেতা কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।এই বিষয়ে বিএনপির একাধিক নেতা কর্মীদের সাথে যোগাযোগ করলে, তারা জানান তারুণ্যের অহংকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের যে মুল্যায়ন করেছেন, সেই মূল্যায়নের যথাযথ প্রতিফলন ঘটাতে আমরা তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ত্যাগী ও জনপ্রিয় ব্যক্তিকে দলীয় প্রার্থী মনোনীত করেছি। তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের বাইরে গিয়ে কেউ কেউ প্রার্থী হলে তাদের চরম মূল্য দিতে হবে বলেও তৃণমূল নেতাকর্মীরা হুঁশিয়ারী উচ্চারণ করেন।
কাউখালী উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৃণমূল নেতাকর্মীরা বেছে নিল একক প্রার্থী
-
মোঃ আবুল কালাম (রাঙামাটি জেলা প্রতিনিধি) - আপডেট সময় : ১০:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ



















