অদ্য ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, রায়পুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব ফারুক হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সঞ্চালন মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মুরাদ, মোঃ হাসান আহাম্মেদ ভূঁইয়া, মোহাম্মদ আবু জর, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মোঃ হাসান আহমদ দীলির সহ
বিভিন্ন চ্যানেল অফলাইন এবং অনলাইনের জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ছাড়াও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, দৈনন্দিন কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং অপসাংবাদিকতা প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই কেবল সাংবাদিকতার মর্যাদা রক্ষা করা সম্ভব। অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা সমাজ ও গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই পেশাদারিত্ব বজায় রেখে সততা ও সাহসিকতার সাথে কাজ করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। উন্মুক্ত আলোচনায় বক্তারা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপরও জোর দেন। পরিশেষে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ হাসান লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 


















