বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোলা জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে ভোলা জেলা যুবদল। এতে বাস্তবায়ন সহযোগিতায় ছিল নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল।
ক্যাম্পের উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রইছুল আলম।
এ সময় জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা আয়োজকদের।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 


















