বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পীরগাছা উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পীরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহান ও সদস্যসচিব আব্দুল আলিম আলম।এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন সুমনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আতিকুর রহমান রাসেল পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 


















