ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে দুর্গোৎসবে রবিদাস, হরিজন ও বেদে পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কুড়িগ্রামের উলিপুরে দুর্গোৎসবে রবিদাস, হরিজন ও বেদে পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সকল সম্প্রদায়ের ১২৫ জন অসহায় পরিবারের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

বিভিন্ন অন লাইন নিউজ পোর্টাল ও প্রীন্ট মিডিয়ায় এব্যাপারে খবর প্রকাশিত হওয়ায় আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় তিনি বলেন, রবিদাস, হরিজন ও বেদে সম্প্রদায়ের মাঝে দুর্গাপূজার উৎসব ভাগাভাগি করে নিতে আমাদের এ আয়োজন। পিছিয়ে পড়া এ সম্প্রদায়ের মানুষদের এগিয়ে নেয়ার কথা বলেন।

তিনি আরও বলেন, সমাজে কিংবা কোন প্রতিষ্ঠানে আপনাদের বৈষম্য করলে তা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে আমরা তার সমাধান করার চেষ্টা করব। এছাড়া আজ যারা শাড়ী পাবেন যারা পাবেননা তাদের তালিকা দিলে পরবর্তীতে আবার দেয়া হবে বলে জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি,এম, কুদরত-এ-খুদা। এছাড়াও উপস্থিত ছিলেন,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম ও আনছার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া প্রমুখ।

জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় আটশত রবিদাস পরিবার বসবাস করে আসছেন। এরমধ্যে দুই শতাধিক পরিবার দারিদ্র সীমার নিচে বাস করেন। তারা দীর্ঘদিন থেকে অতিকষ্টে দিনাতিপাত করে আসছে।

এই দরিদ্র পরিবারগুলো দুর্গোৎসবেও সরকারি ও বে-সরকারি ভাবে কোন সহায়তা না পেয়ে অসহায় জীবন যাপন করে আসছেন। সে কারণে চলতি দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন।

জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আনারুল ইসলাম

উলিপুরে দুর্গোৎসবে রবিদাস, হরিজন ও বেদে পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন

আপডেট সময় : ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬