নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধামইরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম মন্ডল। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলাদলের সভানেত্রী মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসা মন্ডল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বেনু আমিন, তরিকুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন, যুবদল নেতা আবু বক্কর প্রমুখ।
মোঃ আবিদ হাসান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 


















