শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্যসচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর নেতৃত্বে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম আবু হানিফ বিপ্লব, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল, কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা,এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দের এ উদ্যোগে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক ঐক্যের গুরুত্ব উঠে আসে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন এবং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার,এই চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সব ধর্মের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও এ কর্মসূচির তাৎপর্যকে তুলে ধরে।
ফুলবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপে জেলা বিএনপির নেতৃবৃন্দ, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ



















