কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে সরকারপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্রিম ইলেভেন খলিফার মোড় একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপস্থিত ছিলেন ওমর ফারুক সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি , এস এম আবু হানিফ বিপ্লব সদস্য সচিব সদর উপজেলা বিএনপি , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাঁদের মতে, নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কুড়িগ্রামে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ২-০ গোলে চ্যাম্পিয়ন ড্রিম ইলেভেন খলিফার মোড়
-
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : মোঃ জাফর আহমেদ - আপডেট সময় : ০৮:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- 9
জনপ্রিয় সংবাদ



















