ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার

‎
‎
‎মৌলভীবাজারের রাজনগরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল। ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক কান্দর্প কুমার ভট্টাচার্য।
‎
‎শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎ভুক্তভোগী কান্দর্প কুমার ভট্টাচার্য জানান, পূজা উপলক্ষে তাঁর মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সুযোগে রাত পৌনে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাঁদের বাড়িতে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এবং চোখ-মুখ কাপড় দিয়ে আটকে রাখে। একপর্যায়ে আলমারির লকার ভেঙে মূল্যবান স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা।
‎
‎তিনি আরও জানান, ডাকাতদের বাধা দিতে ও ধাওয়া করতে গেলে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
‎
‎ঘটনার খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
‎
‎এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ১০:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬