ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরবংশী ইউনিয়ন গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়ন পরিষদ হলরুমে মৎস্যজীবীদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ অক্টোবর, ২০২৬) আয়োজিত এ সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম বেপারী, উপজেলা সমন্বয়কারী
মোঃ ছফিউল্লাহ এবং সাময়িক প্রশাসনিক কর্মকর্তা মো: আসাদুজ্জামান। এছাড়াও স্থানীয় অন্যান্য ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক মৎস্যজীবী সভায় অংশগ্রহণ করেন।

সভায় মৎস্যজীবীদের মাঝে গ্রাম আদালতের মূল কার্যক্রম, বিচারিক এখতিয়ার এবং অতি সহজে ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গ্রাম আদালতে মামলার ফি, আবেদন করার সঠিক পদ্ধতি, নিরপেক্ষ প্যানেল গঠনের নিয়মাবলী এবং গ্রাম আদালত সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় বা নির্ধারণ করতে পারে—সে বিষয়ে উপস্থিত সবাইকে স্পষ্ট ধারণা দেন।

আলোচকেরা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষ ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য বিরোধ নিষ্পত্তির একটি সহজ ও কার্যকর মাধ্যম। মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচ এড়াতে গ্রামীণ ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তিতে গ্রাম আদালতের সুবিধা গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের বর্ণাঢ্য র‍্যালির প্রস্তুতি ।

চরবংশী ইউনিয়ন গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬