ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা চন্দনের মুক্ত আলোচনা

জয়পুরহাট শহরের তীব্র যানজট নিরসন, বিদ্যমান নানামুখী নাগরিক সমস্যা সমাধান এবং জেলার সার্বিক উন্নয়নের সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা ও পরামর্শ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

​রবিবার (২৫ অক্টোবর) রাতে জয়পুরহাট শহরের চিনিকল রোডস্থ ‘মধুমিতা রেস্তোরাঁয়’ এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বিএনপি নেতা ওবায়দুর রহমান চন্দন জয়পুরহাটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে জেলার নানা সামাজিক ও নাগরিক সমস্যা বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ও পরামর্শ চান।

​তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যানজট সহ জয়পুরহাটের বিদ্যমান সব নাগরিক সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেসব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

​আলোচনা সভায় জয়পুরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।

​এছাড়াও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি বিপুল কুমার সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান সহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় সাংবাদিকরা জয়পুরহাটের বর্তমান নাগরিক দুর্ভোগ ও সম্ভাবনার নানা দিক বিএনপি নেতার সামনে তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাটের যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা চন্দনের মুক্ত আলোচনা

আপডেট সময় : ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬