শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, এই দলের আদর্শ এনং নীতি শুধু মুখের কথায় নয়, বরং কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হয় ।
জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতা করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত অবস্থান নেওয়া, মানুষের মতামতকে সম্মান করা এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্বপূর্ণ দিক, যার পুরোটাই মোঃ ফরহাদ তালুকদার এর মধ্যে বিদ্যমান ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করার অর্থ হলো—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করা এবং জনগণের আস্থা ও ভালোবাসাকে রাজনীতির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা ।
সেই মতআদর্শকে বুকে ধারণ করে মোঃ ফরহাদ তালুকদার বলেন, রাজনীতি হোক মানুষের কল্যাণে, ক্ষমতার জন্য নয়; রাজনীতি হোক দেশ ও জনগণের সেবায়, ব্যক্তিস্বার্থের জন্য নয়, আদর্শ, সততা, দায়িত্ববোধ ও জনসেবার মধ্য দিয়েই একজন রাজনৈতিক কর্মী তাঁর বিশ্বাসের প্রকৃত পরিচয় তুলে ধরতে পারেন ।
মোঃ ফরহাদ তালুকদার আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শকে বুকে ধারণ করে, এবং দেলদুয়ার/নাগরপুরের মাননীয় সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলু ভাইয়ের ন্যায় এবং নীতির- আদর্শের হাতকে শক্তিশালী করে, ও মাননীয় এমপি মহোদয়ের সমস্ত উন্নয়নমূলক কাজকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, এবং এই দেলদুয়ার ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে রূপান্তরিত করতে চাই, এই দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদ কে এমন ভাবে গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ কাজ করতে এসে স্বস্তিবোধ করবে ।
আমি দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও দেলদুয়ার উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক হিসেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি দেলদুয়ার সদর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করি ।
কারণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির অঙ্গীকার ।
এ আর ( এস আলম ) জেলা প্রতিনিধি টাঙ্গাইল । 



















