টাঙ্গাইলে ট্রাক শ্রমিক ইউনিয়নের হিন্দু শ্রমিকদের দুর্গাপূজার অনুদান প্রদান সুজন কুমার দাস ধনবাড়ী/টাঙ্গাইল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের হিন্দু শ্রমিকদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অনুদান প্রদান করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। শারদীয় দুর্গোৎসবের আনন্দ শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
টাঙ্গাইলে ট্রাক শ্রমিক ইউনিয়নের হিন্দু শ্রমিকদের দুর্গাপূজার অনুদান প্রদান
-
সুজন কুমার দাস ধনবাড়ী/টাঙ্গাইল প্রতিনিধি: - আপডেট সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 9
জনপ্রিয় সংবাদ




















