ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে নাশকতার মামলায় ১৭ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলামসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ধার্য তারিখে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলামের বাড়িতে ‘আমরা আওয়ামী লীগ পরিবার’ ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পীরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে। পরে ফজলুল করিম ও কার্তিক রায় নামে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।

মামলার অন্য আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন।আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ১৭ জনের জামিন নামঞ্জুর হয় এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে এ ঘটনায় আসামিপক্ষের বক্তব্য, মামলার নির্দিষ্ট ধারা, আদালতের পর্যবেক্ষণ এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মাহফুজুল হক হিরা

জনপ্রিয় সংবাদ

তালাকের তথ্য গোপন করে ৩৩ লাখ টাকা ও মালামাল আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা

পীরগঞ্জে নাশকতার মামলায় ১৭ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট সময় : ০৮:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬