ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল রেঞ্জের ডিআইজির চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানা পরিদর্শন

ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় জেলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি এ দুই থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি এবং দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ডিআইজি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দাপ্তরিক কাজে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ ছাড়া মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনাও দেন।

পরিদর্শনকালে চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক ভাষায় কাব্যচর্চা লোকসংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখবে: লালমনিরহাটে কবি রিয়াজুল হক সরকারের আও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বরিশাল রেঞ্জের ডিআইজির চরফ্যাশন ও বোরহানউদ্দিন থানা পরিদর্শন

আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬