ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎মৌলভীবাজার সদর হাসপাতালে খাবার ও শৌচাগারের পরিবেশ নিয়ে অভিযোগ।

‎
‎মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার সাধারণ বেড ও পেইং বেড সহ ওয়ার্ডে খাবার পরিবেশন ও শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ উঠেছে। রোগীদের খাবার বিতরণের সময়সীমা, খাবার পরিবেশনের পরিচ্ছন্নতা এবং পুরুষদের শৌচাগার বন্ধ রাখাসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও অনেক রোগীর স্বজনেরা
‎
শ্রীমঙ্গল,কুলাউড়া জুরি সহ সাতটি উপজেলার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। রিপন মিয়া ৪০ উনি উনার শিশু ভাতিজা হুসাইন মিয়া নামের রোগীকে নিয়ে ভর্তি হোন উনি অভিযোগ করে বলেন নির্ধারিত সময়ে খাবার নিতে সামান্য দেরি হলে কোনো কোনো ক্ষেত্রে পরে খাবার চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। এ ছাড়া খাবার পরিবেশনের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, সব রোগী খাবার পাচ্ছেন না—বিষয়টি এমন নয়; মূল অভিযোগ খাবার বিতরণের সময়সীমা ও পরিবেশনের পরিচ্ছন্নতা নিয়ে।
‎
‎তিনি আরও জানান, ওয়ার্ডে নারী ও পুরুষের জন্য আলাদা শৌচাগার থাকলেও পুরুষদের শৌচাগার বন্ধ করে রাখেন । ফলে সেই ক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই একই শৌচাগার ব্যবহার করতে হয়। তাঁর অভিযোগ, শৌচাগারটির পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন। বেসিনের পানির লাইন বন্ধ থাকায় পানি ভরাট থাকে বেসিনে ও ময়লা জমা যায়, যার কারণে রোগী ও রুগীর স্বজনদের হাত-মুখ পরিষ্কার করা সম্ভব হয়না। হাসপাতালের বৈদ্যুতিক লাইট প্রয়োজনীয় চার্জিং লাইন গুলো ও অকেজো হয়ে পরে আছে। অনেক বিষয় খবর পেয়ে সংবাদকর্মী হিসেবে উপস্থিত হয়ে আমি নিজে পুরুষদের শৌচাগার বন্ধ রাখার কারণ জানতে চাইলে ও রিসিপশন থেকে কোন সঠিক উত্তর যানানো হয়নি।হাসপাতালের কর্মকর্তারা ও স্পষ্ট করে কোনো উত্তর দেন নি।
‎
অনেকের ভাষ্য, নার্স ও হাসপাতালের কর্মীর স্বল্পতার কারণে কখনো কখনো সেবা পেতে দেরি হয়। এ ছাড়া ওয়ার্ডে স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে অন্য রোগীদের চিকিৎসা ও বিশ্রামের পরিবেশও বিঘ্নিত হয়।
‎
‎হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ, সময়মতো খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এসব অভিযোগের বিষয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর

‎মৌলভীবাজার সদর হাসপাতালে খাবার ও শৌচাগারের পরিবেশ নিয়ে অভিযোগ।

আপডেট সময় : ০৩:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬