ভোলার লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আজ ২০ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার) আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ভোলা-৩ এর সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।
অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদান এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ অনুদান বিতরণ করা হয়। অনুদানের চেক পেয়ে উপকারভোগীরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
লালমোহন প্রতিনিধি : শফিকুর রহমান সবুজ 


















