বাগেরহাটের শরণখোলা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করে চলেছেন।
এ ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলামও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসাধারণের কাছে যাচ্ছেন। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনসম্পৃক্ততা তৈরির প্রচেষ্টাও লক্ষ করা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামীর এই নেতার গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা আরও জোরালো হচ্ছে।
লোকমান হোসাইন শরণখোলা প্রতিনিধি: 


















