মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ০৫-০৯-২০২৬ খ্রি. রাত ২১.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর সাকিনস্থ মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১), পিতা- সৈয়দ আক্তার হোসেন, সাং- চর সাংহারদি (চর চসিমুদ্দিন), থানা- সিরাজদিখান এলাকা থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 


















