ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে শান্তিনিকেতন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে ৩ নং স্বনির্ভর ইউনিয়নের সহযোগিতায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি শান্তিনিকেতন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিনিকেতন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইসমাইল শিকদার, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর সওদাগর, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক সুজনশীল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, অর্থ সম্পাদক রুপন নাথ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ দিদারুল আলম। এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬