চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩নং স্বনির্ভর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামাল উদ্দিন। তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আন্যশিকদার পাড়া গ্রামের সন্তান।
জামাল উদ্দিন জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং হাসিমুখে সবার সঙ্গে মিশে চলাকে তিনি নিজের জীবনাচরণের অংশ হিসেবে তুলে ধরেন। তিনি একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।
আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন জামাল উদ্দিন। এলাকার উন্নয়ন ও জনসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
—
রাঙ্গুনিয়ার ৩নং স্বনির্ভর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা জামাল উদ্দিনের
-
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ওমর ফরুক - আপডেট সময় : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ




















