ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, ‎সঙ্গে ছিলেন এমপি নাসের রহমানসহ জেলা বিএনপির নেতারা

‎
‎
‎
‎শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
‎
‎পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান এবং জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎পরিদর্শনকালে মন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা দুর্গোৎসবের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনেরও গুরুত্বপূর্ণ উপলক্ষ। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
‎

জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আনারুল ইসলাম

মৌলভীবাজারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, ‎সঙ্গে ছিলেন এমপি নাসের রহমানসহ জেলা বিএনপির নেতারা

আপডেট সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬