ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর দুই সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহলে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ কেজি ভারতীয় গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আনারুল ইসলাম

গাংনীর দুই সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬