ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বড়লেখায় আশঙ্কাজনকহারে বাড়ছে শিশু হাম রোগীর সংখ্যা, সিলেটে রেফার্ডে ভোগান্তি

​মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে শিশুদের হাম (Measles) রোগে আক্রান্ত হওয়ার ঘটনা। প্রতিদিন ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে আক্রান্ত শিশুরা। তবে আক্রান্তদের শারীরিক পরিস্থিতি ও জটিলতা বিবেচনা করে সিংহভাগ শিশুকৈই রেফার করা হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, যা নিয়ে উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অভিভাবকরা।
​স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলা জুড়ে শিশুদের মধ্যে হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে নিয়ে আসা বেশিরভাগ শিশুর শরীরেই তীব্র জ্বর, লালচে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ নানা জটিল উপসর্গ দেখা যাচ্ছে।
​স্থানীয় রোগীদের স্বজনদের অভিযোগ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শিশুদের অবস্থা গুরুতর হলে প্রয়োজনীয় আইসিইউ কিংবা বিশেষায়িত শিশু চিকিৎসার সুবিধা পর্যাপ্ত না থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের সিলেটে স্থানান্তরের (রেফার) পরামর্শ দিচ্ছেন। হুট করে দূরবর্তী সিলেটে রেফার করায় যাতায়াত এবং বাড়তি চিকিৎসা খরচ বহন করতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়ছে।
​এ বিষয়ে স্থানীয় অভিভাবকদের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন আক্রান্ত শিশুদের পর্যাপ্ত সুচিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়, যাতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে সিলেটে ছুটতে না হয়। একই সাথে দ্রুত স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকাভিত্তিক সচেতনতা তৈরি ও টিকাদান কার্যক্রম জোরদার করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক ভাষায় কাব্যচর্চা লোকসংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখবে: লালমনিরহাটে কবি রিয়াজুল হক সরকারের আও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

​বড়লেখায় আশঙ্কাজনকহারে বাড়ছে শিশু হাম রোগীর সংখ্যা, সিলেটে রেফার্ডে ভোগান্তি

আপডেট সময় : ০৫:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬