দূর প্রবাসে থাকলেও দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসার টানে সবসময় স্বদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং নিউ ইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বাগধা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান নিলু।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগধা ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বাপন (এমপি)-এর পক্ষে ও অনুপ্রেরণায় তিনি এই শুভেচ্ছা বার্তা ও অনুদান প্রেরণ করেন।
সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও স্বদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তার এই গভীর প্রীতি ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে প্রবাস থেকে দেওয়া এক বার্তায় অহিদুজ্জামান নিলু বলেন, “দূর প্রবাসে থাকলেও আমার হৃদয় সর্বদা জন্মভূমি ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পড়ে থাকে। আমাদের আবহমান বাংলার মূল সৌন্দর্যই হলো অসাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
বাগধা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীরা দূর পরবাস থেকে পাঠানো তার এই সার্বিক সহায়তা, ভালোবাসা ও শ্রদ্ধাবোধের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদান দিলেন অহিদুজ্জামান নিলু
-
মোঃরাছেল আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি - আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ



















