গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারী একটি মাদ্রাসার শিক্ষক কর্তৃক প্রবাসীর স্ত্রী ও মাদ্রাসা শিক্ষার্থীর মায়ের সাথে সম্পর্ক তৈরি করে ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ করা হয়েছে। পৌর এলাকার ডাকবাংলোর পিছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীকে নিয়ে তার মা মাদ্রাসায় যাওয়ার সুযোগে সম্পর্কের তৈরী হলে শিক্ষক দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হন। মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ তার অশ্লীল ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে টাকা নেয়ার অভিযোগে পুলিশ আবু সাঈদ কে আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক আবু সাঈদ ওই শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ১নং আসামি ফরিদুল ইসলাম প্রথম দফায় তিন লাখ টাকা গ্রহণ করে। পরবর্তীতে আরও ৫১ হাজার টাকা আনতে আবু আবু সাঈদকে পাঠালে, আবু সাঈদ সেখানে গেলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন ।
শিক্ষক আবু সাঈদ ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখার কর্মকান্ডের সাথে জড়িত বলে জানা যায়।
আটককৃত শিক্ষক আবু সাঈদের পরিবারের বক্তব্য জানতে চাইলে তারা বলেন,এ ঘটনাটি ঘটিয়েছে ১নং আসামি ফরিদুল ইসলাম। তাকে সহযোগীতা করতে গিয়ে সড়যন্ত্রের শ্বিকার হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজ আলম লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক আবু সাঈদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
(মোঃ ইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, 


















