ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে মোগলহাট এবং গোড়কমন্ডল বিওপির বিশেষ ০২টি অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৮:১০ ঘটিকায় মোগলহাট বিওপির আওতাধীন পূর্ব দিঘলটারী (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় শ্রী শ্যামল কুমার (৪৫) পিতাঃ মৃত- শ্রী নিরঞ্জন গ্রাম-বেগুনিয়া, পোস্ট-তামালতলা, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর এর শরীরে ফিটিং অবস্থায় ১.৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও, একই রাত ০২:১০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল কৃষ্ণ আনন্দ বকশি (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থান হতে ভারতীয় গাঁজা ১৩ কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫০,৭৫০/- (পঞ্চাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ধরলা সেতুতে ট্রলি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ গুরুতর আহত ৪

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

আপডেট সময় : ১২:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬