ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে জুয়ার আসরে অভিযান, এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে মুচলেকায় মুক্তি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লাখ টাকার জুয়ার আসরে অভিযান চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে তাঁকে মুক্তি দেওয়ায় পুলিশের ভূমিকা ও আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বটতলা (গোলাপ খাঁ) বাজারসংলগ্ন একটি ছ’মিলের পেছনে জুয়ার আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যরা পালিয়ে গেলেও জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজকে আটক করা হয়।

পরে তাঁকে থানায় নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা রাখার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, এ ক্ষেত্রে কোন আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং জুয়ার আসরের অন্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার জানান, আব্দুর রাজ্জাক রাজকে থানায় আনার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জুয়ার আসর থেকে আটকের পর একজন রাজনৈতিক সংগঠনের নেতাকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের স্পষ্ট ব্যাখ্যা এবং অনুসরণ করা আইনগত প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশের দাবি উঠেছে।

জনপ্রিয় সংবাদ

বেলাবোতে বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাগেশ্বরীতে জুয়ার আসরে অভিযান, এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে মুচলেকায় মুক্তি

আপডেট সময় : ১১:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬