বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা, পৌরসভা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে উপস্থিত হন। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধিস্থল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, সহসভাপতি সাহেদুল কামাল, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, অর্থ সম্পাদক ইউসুফ কামাল এবং সহতথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন।
সমাবেশে আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর সওদাগর, সদস্যসচিব এস এম লোকমান হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মহসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী জসিম উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার, সদস্যসচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, রাজানগর যুবদলের সভাপতি আবু মনসুর ও সাধারণ সম্পাদক মো. মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে শহীদ জিয়ার আদর্শে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বক্তারা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদান ও অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যোগ্যতা অনুযায়ী পদায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-
প্রতিবেদক: ওমর ফারুক - আপডেট সময় : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 8
জনপ্রিয় সংবাদ




















