পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী সাইফুল ইসলামের বাসভবনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাকোয়া ইউনিয়ন বিএনপি এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান আলোচনায় মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম তাঁর আগামী নির্বাচনী বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। কীভাবে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানো যায় এবং সুসংগঠিতভাবে ভোট সংগ্রহ করা সম্ভব—তা নিয়ে উপস্থিত নেতৃবৃন্দের সাথে বিস্তারিত দিকনির্দেশনা ও কৌশল বিনিময় করা হয়।
বক্তব্যকালে সাইফুল ইসলাম বলেন, “ওয়ার্ডবাসীর সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হতে যাচ্ছি। ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই।” তিনি এলাকার সর্বস্তরের জনগণ ও বিএনপির প্রবীণ-নবীন সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া, আশীর্বাদ এবং সমর্থন কামনা করেন।
সভায় উপস্থিত ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মেম্বার পদপ্রার্থী সাইফুলের বিভিন্ন উন্নয়নমূলক চিন্তাভাবনার প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বোদা,পঞ্চগড় প্রতিনিধি মোঃ আবু তালেব 



















