ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামা দলের একাংশের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট লালনের’ অভিযোগ কাজী সমিতির

পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের লালন ও আলেম সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ওলামা দলের কতিপয় নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ কাজী সমিতির নেতারা এ অভিযোগ তোলেন। একইসঙ্গে তারা দলে শুদ্ধি অভিযান চালিয়ে শহীদ জিয়ার আদর্শের প্রকৃত আলেম-ওলামাদের নিয়ে ওলামা দল পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

​বাংলাদেশ কাজী সমিতির উদ্যোগে ‘শহীদ জিয়ার কর্মময় জীবন ও ওলামা মাশায়েখদের মর্যাদা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এএসএম কাদের কিবরিয়া।
​সভায় মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি কাজী ছাব্বীর বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যে চিহ্নিত কাজীরা আইন মন্ত্রণালয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে নিয়োগ বাণিজ্য ও সাধারণ কাজীদের হয়রানি করেছিল, তারাই এখন ভোল পাল্টেছে। বর্তমানে তারা ওলামা দলের কতিপয় নেতার সরাসরি সহযোগিতায় পুনরায় আইন মন্ত্রণালয়ে যাতায়াত করছে। এর মাধ্যমে তারা সারাদেশে নিকাহ রেজিস্ট্রার তথা আলেম সমাজের মাঝে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে।

​বক্তারা অভিযোগ করেন, বর্তমান ওলামা দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে পতিত সরকারের আমলের ওইসব সুবিধাভোগী কাজীর ঘনিষ্ঠ সখ্য গড়ে উঠেছে। ফ্যাসিস্টদের দোসরদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে ওলামা দলের ওই নেতারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন কাজী সমিতির নেতারা।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী মোজাম্মেল, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, কাজী হাবিবুল্লাহ সাচ্চু, কাজী মহিউদ্দিন সাদেক, কাজী আব্দুজ জাহের, কাজী মেহেদী হাসান নোমান প্রমুখ।
​এ সময় বক্তারা অবিলম্বে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীদের বিতাড়িত করতে শুদ্ধি অভিযানের তাগিদ দেন এবং প্রকৃত আলেমদের মূল্যায়নের জন্য দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে এমপি, জেলা প্রশাসক ও ইউএনওর পূজামণ্ডপ পরিদর্শন

ওলামা দলের একাংশের বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট লালনের’ অভিযোগ কাজী সমিতির

আপডেট সময় : ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬