রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।পোয়াপাড়া আদর্শ গ্রাম ও হাতি মারা যুব সমাজের উদ্যোগে উক্ত খেলার আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে মোট ২৭ টি দল অংশ গ্রহণ করে।আজ সকাল আটটায় ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের সমাপ্ত ঘটে। জমকালো ফাইনালে রানীর হাট এন এস ক্লাব ও তারা বুনিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম। উক্ত খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোলের দেখা না পাওয়ায়,ট্রাইবেগারের মাধ্যমে ৩-০ গোলে তারা বুনিয়া স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে বাণীর হাট এন এস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কাউখালী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
মোঃ আবুল কালাম রাঙামাটি জেলা প্রতিনিধি: - আপডেট সময় : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ



















