ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার খোলাহাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ইউনুস আলী দুখু

গাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মোঃ ইউনুস আলী দুখু।

২০ অক্টেবর সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়কালে মোঃ ইউনুস আলী দুখু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে আমরা বিশ্বাস করি। খোলাহাটী ইউনিয়নে প্রতিটি ধর্মের মানুষ যুগে যুগে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই সম্প্রীতির বন্ধন আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে।”

তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে যাতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। পূজা চলাকালীন মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকা ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূজা কমিটির পক্ষ থেকে ইউনুস আলী দুখুর এই সফর ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

রায়পুর পৌরসভা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ

গাইবান্ধার খোলাহাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ইউনুস আলী দুখু

আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬