ভারতের মুম্বাইয়ে দুর্গাপূজার মণ্ডপে গায়ক হর্ষদীপ কৌরের সঙ্গে ‘কাবিরা’ গেয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। শনিবার সন্ধ্যায় নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে মঞ্চে ওঠেন তিনি।
মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করে আসছে মুখার্জি-সামার্থ পরিবার। প্রায় আট দশক ধরে চলে আসা এই আয়োজনে শনিবার উপস্থিত হন রণবীর। লাল-সোনালি রঙের কুর্তা ও সাদা পায়জামা পরা অভিনেতা প্রথমে দেবী দুর্গার আশীর্বাদ নেন।
অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হর্ষদীপ কৌর মঞ্চে ‘কাবিরা’ গাইছেন। একপর্যায়ে মাইক্রোফোন হাতে তার সঙ্গে গলা মেলান রণবীর।
গানের কঠিন অংশগুলোতে অবশ্য হর্ষদীপকেই এগিয়ে দেন রণবীর। তার এই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
রামায়ণে সীতার রূপে অসুরদের সঙ্গে লড়াই সাই পল্লবীর
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ পরিচালনা করেন আয়ান মুখার্জি।
সিনেমাটির ‘কাবিরা’ ছাড়াও ‘বাদতামিজ দিল’, ‘বালাম পিচকারি’, ‘ইলাহি’ ও ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গানগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না : রণবীর
রণবীর কাপুরকে সামনে দেখা যাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া যশ, সানি দেওল, রবি দুবে ও রাকুল প্রীত সিংও সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় আছেন।
সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক 

























