ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

অভিনেত্রীর এই বার্তার পর তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঠিক কীভাবে বা কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তানজিন তিশা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

জনপ্রিয় সংবাদ

যশোরের বেনাপোলে পিস্তল, গুলি,ম্যাগজিন সহ এক ভ্যান চালক আটক।

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

আপডেট সময় : ০৬:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬