ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. বদিউজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় সরকারি কার্যক্রমের ক্ষেত্রে পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিন সোনাহাট স্থলবন্দরের সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা চার দিন বন্দরের সরকারি কার্যক্রমসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, সোনাহাট স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। সাত দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। এর ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

আপডেট সময় : ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬