টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন, ইট পরিবহনের মাধ্যমে গ্রামীণ সড়কের ক্ষতিসাধন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক অভিযান চালিয়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার আমিরপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন ও ইট পরিবহনের মাধ্যমে গ্রামীণ রাস্তার ক্ষতিসাধনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া একই রাতে উপজেলার রুপশান্তি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত পৃথক অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ধনবাড়ী থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন, সড়কের ক্ষতিসাধন ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















